জনতা ব্যাংক পিএলসি-এর ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (১৩ জুলাই) ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে মতিঝিলে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয় ২০২৪ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ ১ লাখ ৯ হাজার ৮১০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ১৩৭ কোটি টাকা, এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক শূন্য ৮ শতাংশ।
আমদানি ও রপ্তানীর পরিমাণ যথাক্রমে ৪৩ হাজার ৩২৫ কোটি টাকা ও ৮ হাজার ১৫৫ কোটি টাকা।
সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান ব্যাংকের ব্যবসায়িক বিভিন্ন খাতের অবস্থা তুলেধরেন। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, একেএম খবির উদ্দিন চৌধুরী, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর উপস্থিত ছিলেন।