জেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে প্রতিবছর গ্রীষ্মকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন এলাকার কৃষকরা। পুরষ্কৃত হন কৃষি অফিস কর্তৃক অনেকেই। এই বছর সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের একই পরিবারের দুই ভাই ইয়াসিন মিয়া ও আবু সাঈদ সবজি চাষে লাভবান হয়েছেন। শুধু তারাই নন উপজেলার আরও অনেক কৃষক সবজি চাষ করে লাভবান হচ্ছেন।
কৃষকরা বলছেন, উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে রাস্তা ও পুকুর পাড়ের অনাবাদি জায়গা, নিজ বসতবাড়ির আশপাশের ১৪ কেদার জমিতে কাঁকরোল, ধুন্দল, বরবটি চাষ করে সফল হয়েছেন কৃষকরা।
কৃষক ইয়াসিন ও আবু সাঈদ বলেন, উপজেলা কৃষি অফিসারের পরামর্শ ও সহযোগিতায় বর্ষাকালীন সবজি চাষ করে সফল হয়েছেন তারা। তাদের ক্ষেতে কাঁকরোলের ফলন ভালো হয়েছে। বাজারে এখন প্রতি কেজি কাঁকরোল ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। দুই ভাই বলছেন, এ বছর ৫ লাখ টাকার উপরে কাঁকরোলসহ অন্যান্য সবজি বিক্রি করতে পারবেন।