আপত্তিকর ভিডিও

বিএফআইইউ প্রধানের বাধ্যতামূলক ছুটি বহাল : ডেপুটি গভর্নর

নিজস্ব প্রতিবেদক | ব্যাংক-বীমা
আগস্ট ২০, ২০২৫
বিএফআইইউ প্রধানের বাধ্যতামূলক ছুটি বহাল : ডেপুটি গভর্নর
বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম। ছবি : সংগৃহীত

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বাংলাদেশ ব্যাংক। তবে গভর্নরের নির্দেশ আমলে না নিয়ে আজ অফিস করছেন বিএফআইইউ প্রধান।

এ প্রসঙ্গে আজ বুধবার (২০ আগস্ট) ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী বলেন, বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে ইতোমধ্যেই গভর্নরের নির্দেশে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে এলে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাই আপাতত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন।

বিএফআইইউ প্রধানের আজকে অফিস করার প্রসঙ্গে জাকির হোসেন বলেন, শাহীনুল ইসলাম হাই কমান্ডের নির্দেশে আজ অফিস করেছেন। কিন্তু হাই কমান্ড ব্যক্তিদের নাম বলেননি।

গতকাল মঙ্গলবার বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছিলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তখন তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই বাধ্যতামূলক ছুটি আমলে না নিয়ে আজ বুধবার অফিস করছেন বিএফআইইউ শাহীনুল।

ব্যাংক-বীমা'র অন্যান্য খবর

সর্বশেষ