নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

উদ্যোগ ডেস্ক | খবর
সেপ্টেম্বর ১২, ২০২৫
নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

সব জল্পনার অবসান।  নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সুশীলা কার্কি। তিনি দেশটির সাবেক প্রধান বিচারপতি ছিলেন। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ নেবেন। জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়।

একটি সূত্র জানিয়েছে, সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। তার সরকারের মন্ত্রিসভার আকার ছোট হবে এবং আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। 

খবর'র অন্যান্য খবর

সর্বশেষ