বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমলো

উদ্যোগ ডেস্ক | খবর
অক্টোবর ২২, ২০২৫
বিশ্ববাজারে সোনার দাম  কিছুটা কমলো

আন্তর্জাতিকবাজারে আজ সকালে স্পট গোল্ডের দাম কিছুটা বেড়ে আবার কমে যায়। সকালে স্পট গোল্ডের দাম আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে প্রতি আউন্সে ৪,১৩৪ দশমিক ৩৭ ডলার হয়, যা ছিল আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ বেশি।

রয়টার্সের খবর অনুসারে, স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম আগের দিনের চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কমে ৪০৬৭ দশমিক ডলার হয়েছে। যা গত দুই সপ্তাহের মধ্যে কম।

রয়টার্স বলছে, গত কয়েক দিনে বিশ্ববাজারে সোনায় বিনিয়োগের কারণ দুটি। এই দুটি কারণ হলো– ডলারের দাম কমেছে এবং মঙ্গলবারের বড় দরপতনের পর বিনিয়োগকারীরা কম দামে সোনা কিনতে আগ্রহী হয়েছেন।

বুধবার সকালে স্পট গোল্ডের দাম হয়েছিল প্রতি আউন্সে ৪,১৩৪ দশমিক ৩৭ ডলার, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ বেশি। মঙ্গলবার সোনার দাম এক দিনেই ৫ শতাংশের বেশি কমেছিল। যা ২০২০ সালের আগস্ট মাসের পর সবচেয়ে বড় পতন। অন্যদিকে ভবিষ্যতের বাজারের জন্য কেনা স্বর্ণের দামও বেড়েছে। আজ এই ধরনের প্রতি আউন্স স্বর্ণের দাম হয়েছে ৪ হাজার ১৪৭ দশমিক ১০ ডলার।

এ দিকে শুক্রবার মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। যা ভবিষ্যতে সুদের হার নির্ধারণে প্রভাব ফেলবে। এসব বিষয়ও সোনার দামে প্রভাব পড়তে পারে।

স্টোনেক্স কোম্পানির জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে আসায় সোনার বাজার স্বাভাবিক ধারায় আসছে।

 

খবর'র অন্যান্য খবর

সর্বশেষ