আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

উদ্যোগ ডেস্ক | ব্যাংক-বীমা
অক্টোবর ২৭, ২০২৫
আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণের জন্য আজ সোমবার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে তাঁকে অপসারণে অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিল আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। অনুমতি পাওয়ার পর ব্যাংকের চাকরি হারিয়েছেন তিনি। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। এপ্রিলে এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এরপর নিরীক্ষায় তাঁর নানা অনিয়ম উঠে এলে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেয় ব্যাংকটি।

ব্যাংক-বীমা'র অন্যান্য খবর

সর্বশেষ