শিবচরে ৩৭৫০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উদ্যোগ ডেস্ক | কৃষি ও প্রাণীসম্পদ
অক্টোবর ২৯, ২০২৫
শিবচরে ৩৭৫০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাদারীপুর,২৯ অক্টোবর, ২০২৫ (বাসস) :  জেলার শিবচরে ৩ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। ২০২৫-২৬ অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ শিবচর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান আজ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ‘কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

কৃষি অফিস সূত্র জানায়, উপজেলার ১৯টি ইউনিয়নের মোট ৩ হাজার ৭৫০ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার পর্যায়ক্রমে প্রদান করা হবে। 

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপন চন্দ্র ভদ্র এবং কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আফরিনা আক্তার বিনা।  

কৃষি আমাদের দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের এই সহায়তা শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদে উৎপাদনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতেও ভূমিকা রাখবে- বলেন উপজেলা নির্বাহী অফিসার এইচ. এম. ইবনে মিজান।

কৃষি ও প্রাণীসম্পদ'র অন্যান্য খবর

সর্বশেষ