ব্যাটারি কারখানায় পৌনে ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি

উদ্যোগ ডেস্ক | রাজস্ব
সেপ্টেম্বর ২০, ২০২৬
ব্যাটারি কারখানায় পৌনে ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি

ঢাকার ধামরাইয়ে এক ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)। গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের নবগ্রাম এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ ফাঁকি উদঘাটন করা হয়। 

রবিবার এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়,  ভ্যাট কমিশনারেটের তথ্যমতে, প্রতিষ্ঠানটি লিথিয়াম ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে নিবন্ধিত। তবে অভিযান পরিচালনাকালে কারখানায় ব্যাটারি ও ব্যাটারি তৈরির কাঁচামালের পাশাপাশি বিপুল পরিমাণ আমদানিকৃত মোবাইল চার্জার, বিভিন্ন ব্র্যান্ডের হেডফোন ও ব্লুটুথ হেডফোন বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত পাওয়া যায়। প্রাথমিক তদন্তে মূসক (ভ্যাট) ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক ১২.৩ ফরমের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবসায়িক দলিলাদি জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত দলিলাদি বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০৭ টাকার বিক্রয় তথ্য গোপন করেছে, যার বিপরীতে ভ্যাট ফাঁকির পরিমাণ ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৮৯২ টাকা। এছাড়া, ১৫ কোটি ২২ লাখ ৮ হাজার ৭৭৫ টাকার কাঁচামাল ও পণ্য ক্রয়ের তথ্য গোপন করায় অতিরিক্ত ১ কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ১৬১ টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটিত হয়।

সব মিলিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সর্বমোট ৩ কোটি ২৮ লাখ ২৩ হাজার ৫৩ টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত করা হয়েছে।

রাজস্ব'র অন্যান্য খবর

সর্বশেষ