মার্কিন শুল্কারোপ প্রথমে বিনা মেঘে

নিজস্ব প্রতিবেদক | শিল্প-বাণিজ্য
জুলাই ১৫, ২০২৫
মার্কিন শুল্কারোপ প্রথমে বিনা মেঘে

মার্কিন শুল্কারোপ প্রথমে বিনা মেঘে বজ্রপাতের মতো লাগলেও একটু খেয়াল করলে দেখতে পারব যে তারা বৈদেশিক বাণিজ্যিক বাধা (সরকারি কেনাকাটা, শুল্ক, মেধাস্বত্ব আইন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিধান, ইন্টারনেট-সেবা, সাইবার নিরাপত্তা, বিনিয়োগ বাধা, শ্রম সমস্যা, দুর্নীতি ও ঘুষ) উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছিল, যা ছিল প্রথম ধাপ।

তারপর শুল্ক ঘোষণার পর বোঝা গেল, তারা যুক্তরাষ্ট্র শুধু দুই দেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি নয়; বরং বাণিজ্যিক বাধাগুলোর প্রতিও জোর দিচ্ছে। কিছুটা আমদানির মাধ্যমে এ ঘাটতি হয়তো কমানো যাবে। যদি এই বাণিজ্যিক বাধাগুলো নিয়ে কাজ করা না হয়, তবে তা শুধু এখন নয়; ভবিষ্যতে অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। যা আরও প্রকট হয়ে দেখা মিলবে স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী সময়ে।

যদি শেষ পর্যন্ত এই ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক থেকেই যায়, তবে তা আগের খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হয়ে ন্যূনতম ৫১ শতাংশ হবে, যা ক্ষেত্রবিশেষে আরও অনেক বেশি হতে পারে। এই হার ধরলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ থেকে গত বছরে ৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানিতে ন্যূনতম অতিরিক্ত ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার ন্যূনতম প্রদান করতে হতো। সুতরাং বাড়তি শুল্কের প্রভাব কতটা তীব্র হতে পারে তা অনুমান করা যায়।

শিল্প-বাণিজ্য'র অন্যান্য খবর

সর্বশেষ