শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে দোহায় প্রধান উপদেষ্টার বৈঠক

উদ্যোগ ডেস্ক | খবর
এপ্রিল ২৪, ২০২৫
শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে দোহায় প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের দোহায় বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  যার লক্ষ্য দেশের কিছু গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ আকর্ষণ করা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মালদ্বীপের একজন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, মালয়েশিয়ার একজন প্রাক্তন মন্ত্রী, কাতার রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার এবং বেশ কয়েকজন ধনী অনাবাসিক বাংলাদেশির মতো উল্লেখযোগ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

 

খবর'র অন্যান্য খবর

সর্বশেষ