সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্তকরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি | কৃষি ও প্রাণীসম্পদ
আগস্ট ২৫, ২০২৫
সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্তকরণ
সিংড়ার চলনবিলে সোমবার পোনা মাছ অবমুক্ত কররছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ অতিথিরা। ছবি : উদ্যোগনিউজ

মৎস্যভান্ডার খ্যাত সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে চলনবিলের পয়েন্ট এলাকায় উন্মুক্ত জলাশয়ে এই পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, প্রাণি সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী আব্দুল করিম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় দুটি উন্মুক্ত জলাশয় ডাহিয়া ও পাটকোল বিল এলাকা এবং আটটি প্রাতিষ্ঠানিক পুকুরে ৪২৮ কেজি রুই জাতীয় ও দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে।

 

কৃষি ও প্রাণীসম্পদ'র অন্যান্য খবর

সর্বশেষ