সাউথইস্ট ব্যাংক গ্রিন স্কুল মঙ্গলবার (২৬ আগস্ট) বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এডেক্সেল ও-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের সম্মানিত করা হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে, কারণ এটি ছিল স্কুলের প্রথম ব্যাচের সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার স্মরণীয় মুহূর্ত।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম, স্কুলের চেয়ারপারসন রেহানা রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও স্কুলের প্রিন্সিপাল সৈয়দা নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।