শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিংশাইন টেক্সটাইলের প্রাইভেট প্লেসমেন্ট ও আইপিও জালিয়াতির ঘটনার মূল হোতা আবদুল কাদের ফারুকের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।